সাইবার হামলায় সব কার্যক্রম বন্ধ করে দেয়ার পর সিস্টেম সংস্কারের কাজ শুরু করেছে রিটেইল প্রযুক্তি ও সফটওয়্যার পরিষেবা কোম্পানি সিডিকে গ্লোবাল। সংস্কার কাজ শেষ হয়ে সবকিছু স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। উত্তর আমেরিকার প্রায় ১৫ হাজারের বেশি খুচরা বিক্রেতা এ কোম্পানির পরিষেবা ব্যবহার করে থাকে। ই-মেইলে পাঠানো বিবৃতিতে সিডিকে জানায়, বিকল্প উপায়ে গ্রাহকদের সেবা দেয়ার জন্য কোম্পানি কাজ করছে। রয়টার্স
সিস্টেম সংস্কারে কাজ করছে সিডিকে গ্লোবাল
সাইবার হামলায় সব কার্যক্রম বন্ধ করে দেয়ার পর সিস্টেম সংস্কারের কাজ শুরু করেছে রিটেইল প্রযুক্তি ও সফটওয়্যার পরিষেবা কোম্পানি সিডিকে গ্লোবাল।










