ছবি তোলায় উন্নত অভিজ্ঞতা দিতে নতুন প্রকল্প নিয়ে কাজ করছে রিয়েলমি। শিগগিরই জিটি৫ প্রো ডিভাইস উন্মোচন করবে কোম্পানিটি। এতে সুপার-কোর টেলিফটো ইমেজিং সিস্টেম ব্যবহার করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি চীনের শেনঝেনে ‘নিউ গ্রাউন্ডব্রেকিং শিফট ইন টেলিফটো ইমেজিং’ শীর্ষক একটি ইভেন্টের আয়োজক রিয়েলমি। কোয়ালকম ও আর্কসফটের মতো এ খাতের শীর্ষ অংশীদারদের সহযোগিতায় ব্র্যান্ডটি ইমেজ অ্যালগরিদম ও অপটিক্যাল হার্ডওয়্যার চিপ প্রসেসিং পাওয়ারে ইন-ডেপথ অপটিমাইজেশন পরিচালনা করেছে। 

ইনোভেটিভ ইমেজিং টেকনোলজিতে রিয়েলমি জিটি৫ প্রোকে সমৃদ্ধ করতে আর্কসফটের সহযোগিতায় অপ্টিমাইজড সুপার-লাইট টেলিফটো ইঞ্জিন নিয়ে আসে রিয়েলমি। আইএমএক্স ৮৯০ সুপার-লাইট পেরিস্কোপ টেলিফটো লেন্সের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারে রিয়েলমি জিটি৫ প্রো ইমেজিংয়ের পুরো উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল আর্কসফট।  রিয়েলমির ‘নো লিপ, নো লঞ্চ’ থিম সামনে রেখে নতুন ফ্ল্যাগশিপ জিপি৫ প্রো নিজেই ডুয়াল ইঞ্জিন ফ্ল্যাগশিপ। মোবাইল প্লাটফর্মে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ফিচার ব্যবহার করার পাশাপাশি এখন পারফরম্যান্স অভিজ্ঞতা আরো বেশি সমৃদ্ধ হবে। একই সঙ্গে এতে ইন্ডাস্ট্রি-সেরা আইএমএক্স৮৯০ সুপার-লাইট পেরিস্কোপ টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে।