বাংলাদেশের বাজারে নতুন আরো একটি সেলফোন রেডমি ১২ নিয়ে এসেছে শাওমি। রেডমি ১২ তৈরি করা হয়েছে ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইনে। ডিজাইনের দিক থেকে বেশ আকর্ষণীয় ফোনটি দেবে স্থায়িত্ব এবং কার্যকর কর্মক্ষমতার নিশ্চয়তা এমনটাই দাবি কোম্পানিটির। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ রেডমি ১২-এর ঘোষণা দিতে পেরে আনন্দিত। নতুন সেলফোনটি মেক ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হয়েছে।’
রেডমি ১২ ধুলো এবং পানি প্রতিরোধ করতে সক্ষম। এতে রয়েছে ২.০ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর। এতে রয়েছে এআরএম মালি-জি৫২ গেমিং জিপিইউ এবং ৮জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম। রেডমি ১২ স্মার্টফোনটির রেজল্যুশন ২৪৬০*১০৮০ এবং এতে রয়েছে অ্যাডাপটিভ সিংকের ৯০ হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা। এতে ৬ দশমিক ৭৯ ইঞ্চির ফুলএইচডিপ্লাস ডটডিসপ্লে ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছেন। স্মার্টফোনে এআই ট্রিপল ক্যামেরা দেয়া হয়েছে। যার একটি ৫০ মেগাপিক্সেলের। এছাড়া ফোনটিতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ৮ মেগাপিক্সেল ফিচারের সেলফি ক্যামেরাও রয়েছে। মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং পোলার সিলভার এ তিনটি রঙে রেডমি ১২ কেনা যাবে। শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাবে। ফোনটির ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের খুচরা মূল্য পড়বে ১৮ হাজার ৯৯৯ টাকা।










