কোনো নাম দেয়া ছাড়াই ছোট গ্রুপ খোলার সুবিধা চালু করেছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগে গ্রুপ খোলার আগে নাম নির্ধারণ করতে হতো। সম্প্রতি ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ কথা জানান মার্ক জাকারবার্গ। খবর এনগ্যাজেট।
টেক ক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে নামবিহীন চ্যাট গ্রুপগুলোয় সর্বাধিক ছয়জন সদস্য থাকতে পারবে। অন্যদিকে নামযুক্ত গ্রুপগুলোয় ১ হাজার ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারে। হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নামবিহীন গ্রুপের সদস্যদের ভিত্তিতে অস্থায়ী নাম রেখে দেবে।
চ্যাট গ্রুপের প্রতিটি সদস্যের কাছে নিজস্ব ফোনের নামের তালিকা অনুযায়ী গ্রুপের নাম উপস্থাপিত হবে। যদি কেউ কোনো নাম ছাড়াই কোনো গ্রুপে যোগ দেয়, তাদের নম্বর যদি গ্রুপের অন্যদের দ্বারা সংরক্ষণ না করা হয়, তবে তাদের ফোন শুধু নম্বরটি দেখাবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী সুবিধাটি চালু করা হবে।










