ভারতের বেঙ্গালুরুতে টেক অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন করেছে দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপ। গত মার্চে দুই দেশের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার পর এ অফিস উদ্বোধন করা হয়। কোম্পানির পক্ষ থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শপআপের এ সম্প্রসারণ প্রতিষ্ঠানটির জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। বেঙ্গালুরুতে এ প্রতিষ্ঠানের যাত্রা এখানকার সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তির সম্প্রসারণ ও নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ দেবে। শপআপের এ কেন্দ্র প্রযুক্তি ও মানব পুঁজিতে বিনিয়োগের প্রতিশ্রুতিরই একটি অংশ। বেঙ্গালুরুর প্রযুক্তি ইকোসিস্টেমের মাধ্যমে শপআপ সাশ্রয়ী, বিটুবি খাদ্য সরবরাহ চেইন নির্মাণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।










