লিজিয়ন গো নামের নতুন গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইস বাজারজাত করতে যাচ্ছে লেনোভো। এতে আগের ভার্সনগুলোর কিছু সুবিধার পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনও যুক্ত হবে। লিজিয়ন গো হ্যান্ডহেল্ডটি আধুনিক ডিজাইন ও অধিক কর্মক্ষমতার বৈশিষ্ট্যযুক্ত। এর ক্ল্যাসিক বাটনগুলো গেমার ফ্রেন্ডলিভাবে বসানো হয়েছে। সেই সঙ্গে বিশেষ জয়স্টিক ও মাউস হুইলও থাকবে। এতে খুবই অল্প বেজেলের ৮ ইঞ্চি ডিসপ্লে দেয়া হয়েছে। এর পেছনে তাপমাত্রা নিয়ন্ত্রণে আলাদা কুলিং সিস্টেমও দেয়া হয়েছে। উইন্ডোজ রিপোর্টের তথ্যানুযায়ী, নতুন হ্যান্ডহেল্ড ডিভাইসে এএমডির রাইজেন জে ওয়ান সিরিজ প্রসেসর ব্যবহার করবে লেনোভো। এ ডিভাইসটির সঙ্গে আলাদা লিজিয়ন অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাসও আনার কথা ভাবছে লেনোভো, যা গেমারদের খেলার সময় আলাদা অভিজ্ঞতা দেবে বলে দাবি কোম্পানির। বিভিন্ন বৈশিষ্ট্য ও ফিচার থাকলেও লিজিয়ন গো সেভাবে বাজার ধরতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এর দাম ও প্রাপ্যতাই জটিল পরিস্থিতি তৈরি করবে। এর দাম যদি ৬০০-৯০০ ডলারের মধ্যে হয় তাহলে অন্যদের সঙ্গে বাজারে টিকে থাকা কঠিন হবে। গিজমোচায়না
এআর গ্লাসসহ বাজারে আসবে লেনোভোর লিজিয়ন গো
লিজিয়ন গো নামের নতুন গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইস বাজারজাত করতে যাচ্ছে লেনোভো।










