টেক জায়ান্ট অ্যাপল রক্তের গ্লুকোজ মনিটরিং সিস্টেম নিয়ে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি ব্লুমবার্গের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোম্পানিটি প্রিডায়াবেটিসে আক্রান্তদের জন্য একটি অ্যাপ পরীক্ষা করেছে, যা তাদের অবস্থা আরো ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে অ্যাপলের সূত্র জানায়, অ্যাপটি পরীক্ষার লক্ষ্যে অ্যাপল তার কর্মীদের প্রিডায়াবেটিস নিশ্চিত করতে রক্ত পরীক্ষা করে। এরপর তারা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে তাদের রক্তের গ্লুকোজ স্তর ট্র্যাক করে ও খাদ্য গ্রহণের ভিত্তিতে পরিবর্তনগুলো লিপিবদ্ধ করে। খবর দ্য ভার্জ