টেক জায়ান্ট মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এর ২০২৪ আপডেটে (২৪এইচ২) হালনাগাদ করার পর ইউবিসফটের কিছু গেমে সমস্যা দেখা দিয়েছে। গেমগুলোর মধ্যে স্টার ওয়ার্স আউটলজ ও অ্যাসাসিনস ক্রিড সিরিজের তিনটি গেমও রয়েছে। যেসব গেমে সমস্যা হচ্ছে, সেগুলোর সমাধানে মাইক্রোসফট ও ইউবিসফট এরই মধ্যে কাজ শুরু করেছে বলে তারা জানিয়েছে। গত সপ্তাহে গেম খেলার সময় ব্যবহারকারীদের পিসিতে ‘ব্ল্যাক স্ক্রিন’ আসার অভিযোগ করা হয়। ফলে ২৪এইচ২ আপডেটটি আপাতত বন্ধ রেখেছে মাইক্রোসফট। সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত ম্যানুয়ালি আপডেট না দেয়ার পরামর্শ দিয়েছে টেক জায়ান্টটি। খবর গেমর্যান্ট
উইন্ডোজ হালনাগাদে সমস্যা দেখা দিয়েছে ইউবিসফটের কিছু গেমে
টেক জায়ান্ট মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এর ২০২৪ আপডেটে (২৪এইচ২) হালনাগাদ করার পর ইউবিসফটের কিছু গেমে সমস্যা দেখা দিয়েছে।










