চ্যাটজিপিটিতে নতুন সুবিধা চালু করেছে ওপেনএআই। চ্যাটজিপিটি পালস নামে ফিচারটি ব্যবহারকারীর ঘুমের সময় পারসোনালাইজড প্রতিবেদন তৈরি করবে। ব্যবহারকারীরা সকালে উঠে দিনের গুরুত্বপূর্ণ ঘটনা ও তথ্য সংক্ষেপে জানতে পারবেন। সকালবেলা পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া নয়, চ্যাটজিপিটি খোলার অভ্যাস তৈরি করাই এ ফিচার তৈরির মূল উদ্দেশ্য। ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশনস বিভাগের সিইও ফিজি সিমো বলছেন, ‘আমরা এআই প্রযুক্তিটি ধীরে ধীরে সবার জন্য ব্যবহারযোগ্য ও সহজ করে তুলতে চাচ্ছি। চ্যাটজিপিটি পালস হলো সে লক্ষ্য অর্জনের প্রথম ধাপ।’ টেকক্রাঞ্চ