সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্সে ইলোন মাস্কের অপছন্দের অ্যাপ খুলতে সময় লাগছে পাঁচ সেকেন্ড। নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, ইনস্টাগ্রাম ও ব্লুস্কাইসহ বেশ কয়েকটি সামাজিক সাইট এর অন্তর্ভুক্ত। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।

থ্রটলিং নামে পরিচিত একটি পন্থা এখানে কাজ করছে বলে উল্লেখ করা হয়। যা কোনো সাইটে অ্যাক্সেস ধীরগতি করে দেয়।

গত বছর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা নেন মাস্ক, যা সম্প্রতি ‘এক্স’ নামে রিব্র্যান্ডিং হয়েছে। এই ধনকুবের প্রতিযোগীদের প্রতি অনমনীয় থাকেন বলে নানা সময়ে জানা গেছে। এছাড়া সমালোচনা নিয়েও তার অসন্তুষ্টি রয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, কেউ যদি এক্সে একটি লিঙ্কে ক্লিক করে তা হলে কয়েক সেকেন্ডের জন্য ফাঁকা স্ক্রিন দেখা যায়।

তবে এর শুধু সঙ্গে টি. সিও লিঙ্কগুলো জড়িত বলে মনে হচ্ছে। যা টুইটে কোনো লিংককে সংক্ষিপ্ত করে দেখা যায়। অবশ্য গতকাল বিকালের মধ্যে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

পুরো বিষয়টি নিয়ে এক্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি দ্য গার্ডিয়ান।