নতুন ফলোয়ারদের আকৃষ্ট করতে টাইমলাইনে বিজ্ঞাপনদাতাদের অ্যাকাউন্ট প্রচার করতে আর অনুমতি দেবে না বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি এক্স। খবর রয়টার্স।

সম্প্রতি বিজ্ঞাপন ক্লায়েন্টের একটি ই-মেইল উদ্ধৃত করে এ খবর জানিয়েছে অ্যাক্সোইস। প্রতিবেদনে বলা হয়, প্রমোটেড বিজ্ঞাপন বা ফলোয়ার অবজেকটিভ বিজ্ঞাপনগুলো বিশ্বব্যাপী বার্ষিক ১০ কোটি ডলারের বেশি আয় এনে দেয়। যদিও এক্স কর্তৃপক্ষের কাছে এসব নিয়ে জানতে চাইলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনবিসি ইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপন প্রধান লিন্ডা ইয়াকারিনো সিইও হিসেবে দায়িত্ব নেয়ার পর কোম্পানির ইমেজ নতুন করে সাজাতে চেষ্টা করছেন। এছাড়া সাবেক টুইটারের মালিকানা মাস্কের হাতে যাওয়ার পর যে পরিবর্তন এসেছে তার কারণে অনেক বিজ্ঞাপনদাতা প্লাটফর্ম ছেড়ে চলে গেছেন। তাদের ফিরিয়ে আনতেও কাজ করছে প্লাটফর্মটি।