চীনের ক্লায়েন্টদের জন্য উন্নত চিপ উৎপাদন করবে না বিশ্বের অন্যতম শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা তাইওয়ানের টিএসএমসি। চলতি সপ্তাহ থেকে তারা চীনা ক্লায়েন্টদের কাছ থেকে ৭-ন্যানোমিটার বা তার চেয়ে ছোট প্রযুক্তির চিপ তৈরির অর্ডার গ্রহণ করবে না। যদিও টিএসএমসি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ ও নিরাপত্তা উদ্বেগ মোকাবেলার জন্য এ সিদ্ধান্ত একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট