স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপযুক্ত নতুন দুটি ডিভাইস উন্মোচন করবে নুবিয়া। এর মধ্যে ডিসেম্বরেই বাজারে প্রবেশ করবে জি৬০ আল্ট্রা। এর পরের সপ্তাহে আসবে রেড ম্যাজিক ৯ প্রো সিরিজ। ডিজিটাল চ্যাট স্টেশনের এক টিপস্টারের তথ্যানুযায়ী, জিটিই জি৬০ আল্ট্রা ডিভাইসে থাকা ক্যামেরার বিভিন্ন ফিচার সংক্রান্ত তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, নুবিয়া জি৬০ আল্ট্রা ডিভাইসে একটি আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ও ৩৫ মিলিমিটারের ক্যামেরা থাকবে। এছাড়া ডিভাইসে থাকা আল্ট্রা-ওয়াইড ক্যামেরায়ও পরিবর্তন আনা হবে বলে জানা গেছে। ডিভাইসের সেলফোন খাতের সবচেয়ে ভালো সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) থাকবে। টিপস্টার আরো জানায়, ডিসেম্বরেই স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরযুক্ত ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করা হবে। উইবোতে দেয়া নতুন পোস্টে ডিভাইসের ছবিও শেয়ার করেছেন। আগস্টেও এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। সে সময় তিনি জানিয়েছিলেন, নতুন সেলফোনের প্রাইমারি ক্যামেরায় ১ ইঞ্চির সনি আইএমএক্স৯৮৯ প্রসেসর ব্যবহার করা হবে। জি৬০ আল্ট্রার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে গিকবেঞ্চ লিস্টিংয়ে দেখা যায়, এতে অ্যান্ড্রয়েড ১৪ ওএস ও ১২ জিবি র্যাম দেয়া হতে পারে। চীনের বাজারে প্রতিযোগিতা করবে নুবিয়ার নতুন ডিভাইস।
ডিসেম্বরে বাজারে আসবে উন্নত ক্যামেরার নুবিয়া জি৬০ আল্ট্রা
স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপযুক্ত নতুন দুটি ডিভাইস উন্মোচন করবে নুবিয়া। এর মধ্যে ডিসেম্বরেই বাজারে প্রবেশ করবে জি৬০ আল্ট্রা।










