ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন তাদের একটি রিলে একাধিক অডিও ট্র্যাক যুক্ত করতে পারবে বলে জানিয়েছে মেটা-মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা একক রিলে ২০টি অডিও ট্র্যাক অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিওতে নতুন ট্র্যাক অ্যাড করতে রিল এডিটরের মধ্যে ‘অ্যাড টু মিক্স’ অপশনটি ট্যাপ করতে হবে। এরপর অভিও থেকে নিজের পছন্দমতো অংশ ট্রিম করে ভিডিওতে যুক্ত করা যাবে। খবর টেকক্রাঞ্চ