ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন অপশন চালু করেছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই। নতুন অপশনের অধীনে মাসে ১০ ডলার ব্যয়ে অডিওবুক অ্যাকসেস অপশনটি ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্পটিফাই লাইব্রেরিতে দুই লাখের বেশি টাইটেলে প্রবেশ করতে পারবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য অপশনটি চালু করা হয়েছে। এক বিবৃতিতে স্পটিফাই জানায়, গত নভেম্বরে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১৫ ঘণ্টার অডিওবুক ফিচার চালুর পর ফ্রি ব্যবহারকারীদের মধ্যে অডিওবুক খোঁজার হার ৪৫ শতাংশ বেড়েছে। এনগ্যাজেট