ভয়েস মেসেজকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে নতুন ফিচার এনেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারী ভয়েস মেসেজ শোনার পরিবর্তে পড়তে পারবেন। ফিচারটি অ্যাপের সেটিংসে গিয়ে চালু করতে হবে ও নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। বর্তমানে এটি ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ ও রুশ ভাষা সমর্থন করছে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যকগ্রাউন্ডে বেশি শব্দ থাকলে বা কথা অস্পষ্ট হলে ট্রান্সক্রিপশন সবসময় সঠিক নাও হতে পারে। ফিচারটি কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে ও আগামী কয়েক মাসে আরো ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। খবর দ্য হিন্দু