সেপ্টেম্বরে অনর ৯০ বাজারজাতের মাধ্যমে ভারতের বাজারে পুনরায় কার্যক্রম শুরু করে অনর টেক বা এইচটিটেক। নতুন বছরে এশিয়ার অন্যতম প্রযুক্তিবাজারে পণ্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী মাধব শেঠ। ২০২৩ সালের শেষে এইচটিটেক ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করবে এমন গুঞ্জন থাকলেও সেটিও আগামী বছর পর্যন্ত পেছানো হয়েছে। এক বিবৃতিতে কোম্পানি জানায়, ভারতে ইন্টারনেট অব থিংসের বাজার বেশ প্রতিযোগিতামূলক এবং ভোক্তারা উন্নত প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। এদিক থেকে অনর পণ্যের মান ও উদ্ভাবন নিয়ে সবসময় কাজ করছে। গিজমোচায়না
নতুন বছরে ভারতে পণ্য বাড়াবে এইচটিটেক
সেপ্টেম্বরে অনর ৯০ বাজারজাতের মাধ্যমে ভারতের বাজারে পুনরায় কার্যক্রম শুরু করে অনর টেক বা এইচটিটেক।










