কার্যক্রমের পরিধি বাড়ানোর অংশ হিসেবে নতুন বিনিয়োগ পরিকল্পনা করেছে ফক্সকন। এর অংশ হিসেবে ভারতে ১৫০ কোটি ডলার ব্যয় করা হবে বলে বিশ্বের অন্যতম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী সূত্রে জানা গেছে। সম্প্রতি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের ঘোষণা দেয়ার সময় কোম্পানি এ তথ্য জানায়। ভারতের দক্ষিণাংশে বিনিয়োগের মাধ্যমে দেশটিতে সার্বিক কার্যক্রম ও উপস্থিতি বাড়াচ্ছে ফক্সকন। আগামী বছরের মধ্যে দেশটিতে কর্মশক্তি ও বিনিয়োগ দ্বিগুণ করতে চায় কোম্পানিটি। রয়টার্স