কোম্পানির তথ্য ফাঁস হওয়া বন্ধে হ্যাকারদের কয়েক লাখ ডলার দিয়েছে সিজারস এন্টারটেইনমেন্ট। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। স্ক্যাটারড স্পাইডার নামের একটি হ্যাকার গ্রুপ এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করপোরেট নেটওয়ার্কের নিরাপত্তাস্তর ভেদ করতে গ্রুপটির দক্ষতা রয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, হ্যাকিং গ্রুপের সদস্যদের বয়স ১৯ বছরের কাছাকাছি এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাদের অবস্থান। গত ২৭ আগস্ট হ্যাকাররা সিজারসকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। কোম্পানির নেটওয়ার্কে প্রবেশের আগে বাইরের একটি ভেন্ডরে প্রবেশ করে গ্রুপটি। এনগ্যাজেট
তথ্য ফাঁস রোধে হ্যাকারদের অর্থ দিয়েছে সিজারস
কোম্পানির তথ্য ফাঁস হওয়া বন্ধে হ্যাকারদের কয়েক লাখ ডলার দিয়েছে সিজারস এন্টারটেইনমেন্ট।










