একাধিক ফিচারসহ বাজারে আনুষ্ঠানিকভাবে আয়ানিও স্লাইড গেমিং হ্যান্ডহেল্ড পিসি উন্মোচন করা হয়েছে। এতে ১৯২০*১০৮০ রেজল্যুশনের ৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেয়া হয়েছে। হ্যান্ডহেল্ড গেমিং পিসির ডিসপ্লেতে শতভাগ এসআরজিবি সুবিধা, প্রতি ইঞ্চিতে ৩৮৬ পিক্সেল ডেনসিটি ও ৪০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। ডিভাইসটিতে এএমডি রাইজেন ৭ ৭৮৪০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে এতে ৩+২ কুলিং সিস্টেম দেয়া হয়েছে, যাতে তিনটি কপার পাইপ ও দুটি থার্মাল কপার শিট দেয়া হয়েছে। আয়ানিও স্লাইডে ডিসপ্লের নিচে আরজিবি লাইটিংযুক্ত কোয়ারটি কিবোর্ড রয়েছে। ডিসপ্লে স্লাইড করার পর এটি বাইরে আসে। ডিভাইসটিতে রাবারের তৈরি বাটনসহ মাস্টার কনট্রোলার রয়েছে। কানেক্টিভিটি ও স্টোরেজের দিক থেকে আয়ানিও স্লাইডে দুটি ইউএসবি৪ টাইপ সি পোর্ট, ভিডিও আউটপুট, চার্জিং পোর্ট, এসডি ৭.০ টিএফ কার্ড স্লটসহ এম পয়েন্ট২ ২২৮০ পিসিআইই ৪.০ এসএসডি ব্যবহারের সুবিধা রয়েছে। ডিভাইসে ওয়াইফাই ৬ই, ব্লুটুথ ৫.২ ও ৪৬.২ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ৬৯৯ ডলার মূল্যে হ্যান্ডহেল্ড ডিভাইসটি কেনা যাবে। অন্যান্য রিটেইল চ্যানেলে ৭৯৯ বা ৮৯৯ ডলার দামে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সন পাওয়া যাবে। গিজমোচায়না
স্লাইডিং ডিসপ্লে ও রাইজেন প্রসেসরসহ আয়ানিওর গেমিং হ্যান্ডহেল্ড
একাধিক ফিচারসহ বাজারে আনুষ্ঠানিকভাবে আয়ানিও স্লাইড গেমিং হ্যান্ডহেল্ড পিসি উন্মোচন করা হয়েছে।










