মেটার হরাইজন ওয়ার্ল্ডস নিয়ে প্রযুক্তিপ্রেমীদের জল্পনার শেষ নেই। ভার্চুয়াল রিয়ালিটি প্লাটফর্মটিতে যুক্ত হয়ে এর অভিজ্ঞতা নিতে আগ্রহী সবাই। ভিআর হেডসেট ছাড়া অন্য প্লাটফর্মে এটি ছড়িয়ে দিতে কাজ করছে মেটা। দেড় বছরেরও বেশি সময় ধরে উন্নয়ন কার্যক্রম চালানোর পর ওয়েব ও মোবাইলেও এটি চালু করতে যাচ্ছে কোম্পানিটি। আরলি অ্যাকসেসের অংশ হিসেবে কিছু ব্যবহারকারীর জন্য এটি চালু করা হয়েছে। মোবাইল ও ওয়েবে চালুর কারণে হরাইজন ওয়ার্ল্ডসের ব্যবহারকারী এখন আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। তবে প্লাটফর্ম যদি মজাদার না হয় তাহলে সাপোর্টেড ডিভাইস বাড়ালেও কোনো উপকার হবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এখন পর্যন্ত মেটা কখনই হরাইজন ওয়ার্ল্ডসের ভিআর ভার্সন ব্যবহারকারীদের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। ওয়ার্ল্ডসে গেমাররা তাদের ভার্চুয়াল অ্যাভাটার ব্যবহার করে গেম খেলার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডায়ও যুক্ত হতে পারে। ব্যবহারকারীরা এখানে যেকোনো আইটেম বিক্রিও করতে পারে। তবে মেটা বিক্রয়মূল্যের ৪৭ দশমিক ৫ শতাংশ কেটে নেয়। টেকক্রাঞ্চ
ওয়েব ও সেলফোনেও আসছে মেটার হরাইজন ওয়ার্ল্ডস
মেটার হরাইজন ওয়ার্ল্ডস নিয়ে প্রযুক্তিপ্রেমীদের জল্পনার শেষ নেই। ভার্চুয়াল রিয়ালিটি প্লাটফর্মটিতে যুক্ত হয়ে এর অভিজ্ঞতা নিতে আগ্রহী সবাই।










