চলতি বছর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৮ শতাংশ আয় বৃদ্ধির কথা জানিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট। কোম্পানির গেমিং ব্যবসায় সফলতা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টেনসেন্ট। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ১৬ হাজার ৭১৯ কোটি ইউয়ান (২ হাজার ৩১৪ কোটি ডলার), যা বিশ্লেষকদের পূর্বাভাসের কাছাকাছি। এ সময় স্থানীয় গেমিংয়ের আয় ১৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৭৩০ কোটি ইউয়ানে পৌঁছেছে। আর আন্তর্জাতিক গেমিংয়ের আয় ৯ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৪৫০ কোটি ইউয়ান। খবর রয়টার্স