অডিও প্লাটফর্মে নিজেদের অবস্থান ও পরিধি আরো বাড়াতে চাইছে সনি ইন্টারÅাক্টিভ এন্টারটেইনমেন্ট। এর অংশ হিসেবে প্রিমিয়াম হেডফোন নির্মাতা কোম্পানি অডেজ অধিগ্রহণের বিষয়ে ভাবছে কোম্পানিটি। তবে চুক্তিসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এক বিবৃতিতে সনি জানায়, অডেজ স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে এবং বিভিন্ন প্লাটফর্মের জন্য পণ্য তৈরি করতে পারবে। পাশাপাশি প্লেস্টেশন ইকোসিস্টেম থেকে অন্যান্য সুবিধাও পাবে। এনগ্যাজেট
হেডফোন ব্র্যান্ড অডেজ অধিগ্রহণ করবে সনি
অডিও প্লাটফর্মে নিজেদের অবস্থান ও পরিধি আরো বাড়াতে চাইছে সনি ইন্টারÅাক্টিভ এন্টারটেইনমেন্ট।










