আগামী বছর মার্চের পর প্লেস্টেশন ভিআর ও অন্যান্য ভার্চুয়াল ও মিক্স রিয়েলিটি (এমআর) ডিভাইসে জনপ্রিয় স্যান্ডবক্স গেম মাইনক্রাফটের আপডেট বন্ধ হয়ে যাবে। ফলে এসব ডিভাইস ব্যবহারকারীরা নির্দিষ্ট তারিখের পর নতুন আপডেট বা সাপোর্ট পাবেন না এবং তারা ভিআর-এমআর ডিভাইসে মাইনক্রাফট আর খেলতে পারবেন না। সুইডেনের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ও মাইনক্রাফটের ডেভেলপার মোজাং গেমটির বেডরক সংস্করণের প্যাচ নোটে বিষয়টি জানিয়েছে। খবর এনগ্যাজেট।
কোম্পানিটি বলছে, যারা মাইনক্রাফট উপভোগ করেন, তারা ২০২৫ সালের মার্চ আপডেটের পরও নন-ভিআর ডিভাইসে খেলা চালিয়ে যেতে পারবেন। প্যাচ নোটগুলো বলছে, খেলোয়াড়দের এরই মধ্যে তৈরি করা মাইনক্রাফট বিশ্বে তাদের কাঠামো ও পরিবেশ নির্মাণ এবং পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে মার্কেটপ্লেসে (মাইনকয়েনের মতো) যেকোনো আইটেম বা কেনাকাটার জন্য এখনো কম্পিউটারের মতো ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন।










