তরুণ প্রজন্মের চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশের বাজারে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ওয়াই১৮ নামের স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজসহ বিভিন্ন ফিচার রয়েছে।
৬ দশমিক ৫৬ ইঞ্চির এলসিডি ক্যাপাসিটিভ মাল্টিটাচ ডিসপ্লে থাকছে ভিভো ওয়াই১৮-এ। যার রেজল্যুশন ১৬১২x৭২০ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৮৪০ নিটস। এছাড়া ৬ জিবি র্যামের পাশাপাশি আরো ৬ জিবি র্যাম বাড়ানোর সুযোগ রয়েছে ফোনটিতে। স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ জিবি রম। মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসরের সঙ্গে স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ফানটাচ ওএস ১৪, যা মূলত অ্যান্ড্রয়েড ১৪-এর হালনাগাদ ভার্সন।
স্মার্টফোনটির পুরুত্ব ৮ দশমিক ৩৯ মিলিমিটার। ওজন ১৮৫ গ্রাম। ২.৫ডি কার্ভড ডিজাইন ও কম্পোজিট প্লাস্টিক ম্যাটেরিয়ালের সিল্কি স্মুথ ডিজাইন দেয়া হয়েছে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ১৫ ওয়াটের টাইপ সি ফ্ল্যাশ চার্জার থাকায় ফোনটি একবার চার্জে চলবে সারা দিন।
ভিভো ওয়াই১৮ স্মার্টফোনে ব্যাক সাইডে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে থাকছে পোর্ট্রেট, ফটো, ভিডিও, প্যানো, ডকুমেন্টস, স্লো-মো, টাইম-ল্যাপস, প্রো, লাইভ ফটোসহ বিভিন্ন মোড।
ভিভোর অথরাইজড শোরুমগুলোর পাশাপাশি ই-স্টোরে ভিভো ওয়াই১৮ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ওয়েভ অ্যাকুয়া এবং মোকা ব্রাউন রঙে ডিভাইসটি ১৫ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে। বিজ্ঞপ্তি










