কর্মীদের জন্য হাইব্রিড ওয়ার্ক মডেল চালুর উদ্যোগ নিয়েছে জুম ভিডিও কমিউনিকেশনস। প্লাটফর্মটির এক মুখপাত্র জানান, যেসব কর্মী কোম্পানির সদর দপ্তর থেকে ৫০ মাইলের মধ্যে বসবাস করেন তাদের সপ্তাহে দুদিন অফিসে আসতে হবে। হাইব্রিড কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কর্মীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরিতে জুম এ সিদ্ধান্ত নিয়েছে। টেক ফার্মটির তথ্যানুযায়ী, নতুন পরিবর্তন ভিডিও কনফারেন্সিং প্লাটফর্মটির টিমওয়ার্ক ও সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। টেকটাইমস