প্রযুক্তিনির্ভর জীবনে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট, নোটবুক সবই আমাদের নিত্যসঙ্গী। আর এগুলো ব্যবহারে শক্তির প্রয়োজন হয় এবং ডিভাইসে থাকা ব্যাটারি এ শক্তি সরবরাহ করে থাকে। প্রত্যেক ডিভাইসের জন্য আবার আলাদা চার্জার ব্যবহার করতে হয়। বর্তমানে ইউএসবি পিডি চার্জারের মাধ্যমে ইউএসবি টাইপ-সি যুক্ত সব ডিভাইসে চার্জ দেয়া যাবে।

মাঝারি বাজেটে এ প্রযুক্তি নিয়ে সম্প্রতি বাজারে এসেছে ইনফিনিক্স নোট ৩০ সিরিজের স্মার্টফোন। ইউএসবি পাওয়ার ডেলিভারি বা পিডি প্রোটোকল সাধারণত ঠিক ততটুকু শক্তি সরবরাহ করে, যতটুকু প্রয়োজন। ল্যাপটপ, স্মার্টফোন বা যেকোনো ডিভাইসে চার্জারটি কাজ করবে।। টাইপ-সি যুক্ত কোনো ডিভাইসে পিডি প্রযুক্তি থাকলে, সেটি যেকোনো চার্জার থেকে চার্জ নিতে পারবে। আবার কোনো চার্জারে যদি এ প্রযুক্তি থাকে, তবে সেটি ইউএসবি-সি পোর্টযুক্ত যেকোনো ডিভাইস চার্জ করতে পারবে। 

বাজারে বর্তমানে পিডি ৩.০ ভার্সনের চার্জারই বেশি পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে ল্যাপটপ, প্যাড, স্মার্টফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাড, ট্যাবলেট, অ্যাকশন ক্যামেরা এবং ইউএসবি-সি পোর্টসম্পন্ন অন্যান্য প্রায় সব ডিভাইস চার্জ করা যায়। মাঝারি বাজেটের স্মার্টফোন সিরিজ ইনফিনিক্স নোট ৩০ এবং এর চার্জার উভয়ই এ চার্জিং প্রোটোকল আছে। এছাড়া স্যামসাং, গুগল, অ্যাপল ও সনির ফ্ল্যাগশিপ ফোনেও এ প্রযুক্তি আছে। ইনফিনিক্সের নোট ৩০ এবং নোট ৩০ প্রো যথাক্রমে ৪৫ ও ৬৮ ওয়াটে চার্জ নিতে পারে। 

পিডি ৩.০ প্রোটোকল অন্তর্ভুক্ত করার মাধ্যমে ইনফিনিক্স নোট ৩০ সিরিজ দিচ্ছে অল-রাউন্ড ফাস্ট-চার্জিংয়ের অভিজ্ঞতা। বাংলাদেশের বাজারে নোট ৩০ প্রো স্মার্টফোনের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। নোট ৩০ ফোনের ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+২৫৬ জিবির দুটি ভার্সনের দাম যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ এবং ২৩ হাজার ৯৯৯ টাকা।