বিতর্কের কারণে প্লেস্টোর থেকে জনপ্রিয় লাইভ ভিডিও চ্যাট অ্যাপ চ্যামেট সরিয়ে দিয়েছে গুগল। টেকক্রাঞ্চে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) নীতিমালা ভঙ্গ করায় প্রযুক্তি জায়ান্টটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত মাসে গুগল অ্যাপটি সরিয়ে নিয়েছে। যারা স্ট্রিম পরিচালনা করে থাকে তাদের সঙ্গে অর্থের বিনিময়ে প্রাইভেট ভিডিও কলে যুক্ত হওয়ার সুবিধা দেয়ার মাধ্যমে চ্যামেট জনপ্রিয়তা পেয়েছে। টেকটাইমস
চ্যামেট লাইভ ভিডিও চ্যাট অ্যাপ অপসারণ গুগলের
বিতর্কের কারণে প্লেস্টোর থেকে জনপ্রিয় লাইভ ভিডিও চ্যাট অ্যাপ চ্যামেট সরিয়ে দিয়েছে গুগল।










