কৃষকদের জন্য বিশ্বের প্রথম চ্যাটজিপিটি-চালিত টুল ‘চ্যাগ’ তৈরির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সম্প্রতি আজারবাইজানের বাকুতে কপ২৯ সম্মেলনে এ ঘোষণা দেন ইউএইর প্রেসিডেনশিয়াল কোর্টের আন্তর্জাতিক কার্যালয়ের প্রধান মরিয়ম বিনতে মোহাম্মদ সাঈদ হারে আলমেহেইরি। টুলটি বিগত ৫০ বছরের বেশি সময়ের গবেষণার তথ্য ব্যবহার করে বিশ্বের কৃষকদের সহায়তা করবে। এটি কৃষকদের সঠিক তথ্যের ভিত্তিতে চাষাবাদ ও ফসল কাটার সময় নির্ধারণে সহায়তা করবে। পাশাপাশি অনিশ্চিত আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর পরামর্শও দেবে। খবর অ্যারাবিয়ান বিজনেস