টেক জায়ান্ট অ্যাপলের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) জেফ উইলিয়ামস চলতি বছরের শেষের দিকে অবসর নিতে যাচ্ছেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল এ তথ্য জানিয়েছে।চলতি মাসের শেষ নাগাদ উইলিয়ামসের অধিকাংশ দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান অপারেশন চিফ সাবিহ খান।
উইলিয়ামস বলেন, ‘গত জুনে অ্যাপলে আমার ২৭ বছর এবং প্রযুক্তি খাতে ৪০ বছর পূর্ণ হয়েছে। এখন আমি পরিবার ও বন্ধুদের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চাই।’ ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেন তিনি এবং ২০১৫ সালে সিওও পদে উন্নীত হন। অ্যাপলের শক্তিশালী বৈশ্বিক সরবরাহ চেইন গড়ে তোলার পাশাপাশি অ্যাপল ওয়াচ ও স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তির উন্নয়নেও নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামস। ২০১৯ সালে জনি আইভের বিদায়ের পর অ্যাপলের ডিজাইন দলটি তিনিই পরিচালনা করছিলেন। সিএনবিসি










