ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে মেটা। প্লাটফর্মটির স্টোরিতে এবার স্পটিফাই থেকে গান শেয়ার করলে তা সরাসরি শোনা যাবে। চলতি সপ্তাহে এ সুবিধা চালুর ঘোষণা দেয় ইনস্টাগ্রাম। মেটা মালিকানাধীন প্লাটফর্মটির স্টোরি বিভাগে এতদিন স্পটিফাইয়ের গানের লিংক শেয়ার করা গেলেও সরাসরি শোনা যেত না। এছাড়া ইনস্টাগ্রাম আরো জানিয়েছে, চলতি বছর স্টোরি ও রিলের জন্য নতুন ফন্ট চালু করা হবে। খবর টেকক্রাঞ্চ