বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য এবার নতুন মেসেজ অনুবাদ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ ফিচারের মাধ্যমে প্লাটফর্মটির ৩০০ কোটি ব্যবহারকারী বিশ্বের যেকোনো প্রান্তের সঙ্গে ১৯টি ভাষায় যোগাযোগ করতে পারবে। হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটা জানিয়েছে, অনুবাদ সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ডিভাইসে করা হবে। ফলে অনুবাদ করা কনটেন্টে প্রবেশ করতে পারবে না হোয়াটসঅ্যাপ। ফিচারটি ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। শুরুতে অ্যান্ড্রয়েডে ছয়টি ভাষায় অনুবাদ সম্ভব হবে আর আইফোন প্রথম ধাপে ১৯টিরও বেশি ভাষা সমর্থন করবে। খবর দ্য ভার্জ
হোয়াটসঅ্যাপে মেসেজ অনুবাদ করা যাবে ১৯ ভাষায়
বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য এবার নতুন মেসেজ অনুবাদ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ।










