কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা সংস্থা ওপেনএআইয়ের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা অ্যারন চ্যাটার্জি। এআই কীভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণা করাই হবে ডিউক ইউনিভার্সিটির এ অধ্যাপকের প্রধান কাজ। ওপেনএআইয়ে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে বাণিজ্য বিভাগের প্রধান অর্থনীতিবিদ ছিলেন চ্যাটার্জি। তিনি সাবেক প্রেসিডেন্ট ওবামার অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলে সিনিয়র অর্থনীতিবিদ হিসেবেও কাজ করেছেন। খবর র‍য়টার্স