চ্যাটডটকম (Chat.com) নামে একটি ডোমেইন কিনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানি ওপেনএআই। চ্যাটডটকম ওয়েব অ্যাড্রেসটি সরাসরি এআই চ্যাটবট চ্যাটজিপিটির পেজে নিয়ে যাবে। সম্প্রতি একটি ই-মেইলের মাধ্যমে অধিগ্রহণটি নিশ্চিত করেছে ওপেনএআই। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে প্রথম রেজিস্টার করা চ্যাটডটকম ইন্টারনেটের পুরনো ডোমেন নামগুলোর মধ্যে একটি। এর আগে সফটওয়্যার কোম্পানি হাবস্পটের কো-ফাউন্ডার ধার্মেশ শাহ ১ কোটি ৫৫ লাখ ডলারের বিনিময়ে চ্যাটডটকম কিনে নেন। তবে ওপেনএআই এটি কিনতে কত অর্থ খরচ করেছে তা তারা নিশ্চিত করেনি। খবর টেকক্রাঞ্চ
‘চ্যাটডটকম’ ডোমেইন কিনল ওপেনএআই
চ্যাটডটকম (Chat.com) নামে একটি ডোমেইন কিনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানি ওপেনএআই।










