বাংলাদেশে প্রথমবারের মতো স্মার্টওয়াচ এক্সচেঞ্জ অফার নিয়ে এসেছে অনলাইন শপ সেলেক্সট্রা লিমিটেড। ক্যাম্পেইনে পুরনো যেকোনো ডিজিটাল বা অ্যানালগ হাতঘড়ির সঙ্গে বদলে অ্যাপল, টাইটান, ফাস্টট্র্যক, হাইফিউচার, অ্যামাজফিট, ডিজো ও এক্সট্রা ব্র্যান্ডের স্মার্টওয়াচ নেয়া যাবে। পুরনো ঘড়ির এক্সচেঞ্জ ভ্যালু ১ হাজার থেকে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইনের বিষয়ে সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘টেকলাইফ পণ্য হিসেবে এখন শুধু তরুণ প্রজন্মই নয়, বরং সব বয়সী মানুষের কাছেই এটি একটি প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে। তাই স্মার্টওয়াচকে সবার হাতে সহজে পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশে প্রথমবারের মতো আমরা এ ক্যাম্পেইন চালু করেছি।’

ক্যাম্পেইনে অংশ নিতে চাইলে সেলেক্সট্রার ওয়েবসাইটে লগইন করে ক্যাম্পেইনে প্রবেশ করতে হবে। সেখানে ঘড়ির তথ্য ও ছবি দিতে হবে। এরপর সেলেক্সট্রার পক্ষ থেকে ফোন করে আলোচনার মাধ্যমে ঘড়ির দাম নির্ধারণ করে নেয়া হবে। সেলেক্সট্রা অনলাইন শপের পাশাপাশি বসুন্ধরা সিটির অফলাইন শপ থেকেও এক্সচেঞ্জ করা যাবে।