গুগল প্লে বেটা প্রোগ্রামের মাধ্যমে নতুন একটি আপডেট প্রকাশ করছে হোয়াটস অ্যাপ। আপডেট ২.২৩.১৭.২২ ভার্সনে এখন থেকে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপগুলোয় পোল শেয়ার করা যাবে। ফিচারটি এরই মধ্যে কিছু বেটা টেস্টারে পাওয়া যাচ্ছে। খবর গিজমোচায়না।

আপডেট সম্পর্কে এক নিবন্ধে বলা হয়েছে, অসংখ্য মানুষের কথা বিবেচনা করে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার তৈরি করছে। ফিচারটির মাধ্যমে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে সদস্যদের শেয়ার করা মেসেজে প্রতিক্রিয়া জানানো যাবে। এর আগে ফিচারটি দেয়া হয়েছিল বেটা টেস্টারের একটি ছোট গ্রুপে। যেটি অ্যান্ড্রয়েড ২.২৩.১৪.১৯ আপডেট সংস্করণ ছিল। আপডেটটিতে ফোন নম্বর গোপন রাখার একটি উপায়ও অন্তর্ভুক্ত করেছে।

তবে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপগুলোয় এখনো কিছু ফিচার অনুপস্থিত। তারা এখনো পোল শেয়ার করতে পারে না। হোয়াটসঅ্যাপের নতুন আপডেটকৃত বেটা ভার্সনটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপগুলোয় পোল তৈরি করতে একটি উপায় সংযুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। আপনার জন্য এটি প্রযোজ্য কিনা, তা দেখতে হলে প্রথমে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে যেতে হবে এবং সেখানে একটি ‘‌পোলস’ আইকন খুঁজতে হবে।

মনে রাখতে হবে, শুধু বড় গ্রুপগুলোয় এটি দেখা যাবে। এটি শুধু ১ হাজার ২৪ জনের কম গ্রুপে কাজ করতে পারে। ফলে একাধিক গ্রুপে এটি চেষ্টা করার পরামর্শ দেয়া হয়েছে।