বিশ্বজুড়ে সাইবার জালিয়াতির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এর বাইরে নেই ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়াও। এ পরিপ্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আরো বাড়ানোর অংশ হিসেবে অ্যান্টি-স্ক্যাম আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটি। প্রাথমিকভাবে এ আইনের লক্ষ্য হবে বড় প্রযুক্তি জায়ান্টগুলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরের মধ্যে আইনটি পাস করবে অস্ট্রেলিয়ার আইনসভা। খবর রয়টার্স