উত্তর আমেরিকার বাজারে অপটিক্যাল নেটওয়ার্ক ব্যবসা সম্প্রসারণে ২৩০ কোটি ডলারে ইনফিনেরা করপোরেশনকে অধিগ্রহণ করছে নকিয়া। কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ইনফিনেরাকে ৭০ শতাংশ অর্থ নগদে এবং ইনফিনেরার শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নকিয়ার আমেরিকান ডিপোজিটরি শেয়ারের মাধ্যমে দেয়া হবে। অধিগ্রহণ চুক্তিটির ফলে ২০২৭ সালের মধ্যে নকিয়ার শেয়ারপ্রতি আয় ও মুনাফা ১০ শতাংশের বেশি বাড়বে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। ক্যালিফোর্নিয়ার সান জোসে অবস্থিত ইনফিনেরা মোবাইল টেলিযোগাযোগ নেটওয়ার্কের জন্য অপটিক্যাল সেমিকন্ডাক্টর ও নেটওয়ার্কিং টুলস তৈরি করে আসছে। খবর রয়টার্স