করপোরেট সামাজিক দায়িত্ব পূরণে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ফরচুন চায়নার ২০২৩ ইমপ্যাক্ট স্টার্টআপসের তালিকায় জায়গা করে নিয়েছে  প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েলমি। ব্যবসায়িক ক্ষেত্রে বিশ্বের অন্যতম ম্যাগাজিন ফরচুন চায়নার ইমপ্যাক্ট লিস্ট অব স্টার্টআপস ইন চায়না। এখানে সেসব প্রতিষ্ঠানের উদ্যোগকেই তুলে ধরে, যারা নিজেদের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে সফলভাবে এগিয়ে যাচ্ছে। 

বর্তমানে স্টার্টআপগুলো প্রযুক্তির মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবেলা করে সমাজ ও মানুষের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে ভূমিকা রাখছে। নতুন বা উদীয়মান অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে মানুষের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখছে। পাশাপাশি ব্যবসায়িক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত সংকট মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব প্রতিষ্ঠানকে ইমপ্যাক্ট লিস্টে স্থান দিয়ে স্বীকৃতি প্রদান করা হয়।  

যাত্রার শুরু থেকে রিয়েলমি উদ্ভাবনী পণ্য, গবেষণা ও উন্নয়ন সক্ষমতা এবং সবুজ উন্নয়নে গুরুত্বারোপের মাধ্যমে কাজ করছে। ২০২১ সালে রিয়েলমি মাত্র ৩৭ মাসে রেকর্ড ভঙ্গ করে ১০ কোটি মার্কিন ডলার সমমূল্যের পণ্য বিক্রির মাইলফলক অর্জন করে। ব্র্যান্ডটি ডেয়ার টু লিপ প্রতিপাদ্যে লিপ-ফরওয়ার্ড প্রযুক্তি ও ডিজাইনের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে উদ্ভাবনী সব পণ্য নিয়ে আসছে।

পণ্য ও প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে রিয়েলমি রিডাকশন, রিসাইক্লিং, রিইউজিং ও ডিগ্রেডেবিলিটিতে গুরুত্বারোপ করে থ্রিআর+১ডি ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করে। রিয়েলমির প্রিমিয়াম ডিভাইস জিটি২ প্রো বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে সম্পূর্ণ রিয়ার প্যানেলের জন্য বায়োপলিমার ব্যবহার করা হয়েছে, যা এর উৎপাদনের ক্ষেত্রে ৩৫ দশমিক ৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রেখেছে। সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামভিত্তিক উপকরণের তুলনায় বায়োপলিমার প্রতি এক কেজির ক্ষেত্রে দুই কেজি কম কার্বন নিঃসরণ করে। ফোনের প্যাকেজিংয়ে ব্যবহৃত প্লাস্টিকের পরিমাণও ২১ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ করা হয়েছে।