ইউরোপের অধিবাসীদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) দক্ষতার উন্নয়নে আড়াই কোটি ইউরো বিনিয়োগের অঙ্গীকার করেছে গুগল। সম্প্রতি বিনিয়োগের বিষয়ে ঘোষণা দেয় প্রযুক্তি জায়ান্টটি। বিবৃতিতে বলা হয়, সোশ্যাল এন্টারপ্রাইজ ও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দিতে আগ্রহী গুগল এবং এজন্য আবেদন প্রক্রিয়াও চালু করা হয়েছে। গত মাসে দেয়া এক ঘোষণায় গুগল জানিয়েছিল যে কোম্পানিটি লন্ডনের বাইরে ডাটা সেন্টার স্থাপনে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে।—রয়টার্স