ভারতে ক্লাউডভিত্তিক ল্যাপটপ চালুর পরিকল্পনা করছে রিলায়েন্স জিও। প্রতিষ্ঠানটির লক্ষ্য ভোক্তার জন্য কম্পিউটারের খরচ কমানো। জিওর ল্যাপটপে ক্লাউডের মাধ্যমে কম্পিউটিংয়ের সুযোগ পাওয়া যাবে। প্রস্তাবিত ক্লাউড ল্যাপটপটি একটি মাসিক সাবস্ক্রিপশন মডেলের সঙ্গে বাজারে আনা হবে। এটি যেকোনো ডেস্কটপ বা স্মার্ট টিভিতে ইনস্টল করা যাবে। এর অর্থ ব্যবহারকারীদের ডিভাইসটির জন্য ব্যয়বহুল হার্ডওয়্যারের প্রয়োজন হবে না। ল্যাপটপের দাম প্রায় ১৫ হাজার রুপি হতে পারে বলে জানা গেছে। এটি বাজারে প্রচলিত ল্যাপটপের তুলনায় অনেক সাশ্রয়ী হবে। জিওর লক্ষ্য হাইব্রিড কর্মক্ষেত্রে ডিজিটাল পরিষেবা ও সুরক্ষিত সংযোগ সরবরাহ করা। ফোর-জি চালিত জিওবুকের পর এটি জিওর দ্বিতীয় ল্যাপটপ উন্মোচন। ইটি টেলিকম
ক্লাউড ল্যাপটপ আনবে রিলায়েন্স জিও
ভারতে ক্লাউডভিত্তিক ল্যাপটপ চালুর পরিকল্পনা করছে রিলায়েন্স জিও। প্রতিষ্ঠানটির লক্ষ্য ভোক্তার জন্য কম্পিউটারের খরচ কমানো।










