জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর আয়োজনে দেশে অনুষ্ঠিত হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাশন এবং অত্যাধুনিক প্রযুক্তির দারুণ প্রদর্শনী উপস্থিত দর্শককে মন্ত্রমুগ্ধ করেছে। অনুষ্ঠানে দেশের ফ্যাশনপ্রেমী, ইন্ডাস্ট্রির গুণী ব্যক্তি এবং ট্রেন্ড সেটারদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণের অন্যতম প্রিয় গায়ক তাহসান খান, অভিনেতা তৌসিফ মাহবুব ও টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়া সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, টেক রিভিউয়া এবং বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভিন্ন রকম এ সন্ধ্যা আয়োজনের উপস্থাপক হিসেবে দ্য ঢাকা গাইস। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রানশান হোল্ডিংসের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং আইস্মার্টইউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক।
ইভেন্টটি তারকাদের গ্ল্যামারপূর্ণ উপস্থিতি এবং বিভিন্ন পরিবেশনায় ভরপুর থাকলেও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন ক্যামন ২০ সিরিজ। স্মার্টফোনটি অসাধারণ সব ফিচারে পরিপূর্ণ। যার মধ্যে রয়েছে শক্তিশালী ৬৪ মেগাপিক্সেলের নাইট পোর্ট্রেট ক্যামেরা, ৮ গিগাবাইট র্যামসহ ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ছাড়াও আরো অনেক ফিচার।
টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যালের উদ্দেশ্য ছিল মূলত ফ্যাশন এবং প্রযুক্তির মধ্যে সত্যিকারের মেলবন্ধন তৈরি করা। যার সূচনা হয়েছে, সাম্প্রতিক সময়ে মর্যাদাপূর্ণ লন্ডন ফ্যাশন উইকে টেকনো এবং ভোগের মধ্যে বৈশ্বিক যৌথ প্রয়াসের মাধ্যমে। প্রতিষ্ঠান দুটির মধ্যকার এ মিলনের মাধ্যমে টেকনোর প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে।










