বর্তমানে আলোচিত সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ব্লুস্কাই ব্যবহারকারী দুই কোটি ছাড়িয়েছে, যা গত সপ্তাহে ছিল দেড় কোটি। এছাড়া গত তিন মাসে সোশ্যাল মিডিয়াটির ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। অ্যাপটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে অন্যান্য সামাজিক মিডিয়ার বিকল্প হিসেবে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ব্লুস্কাই। গত সেপ্টেম্বরে ব্রাজিলে এক্স নিষিদ্ধ হওয়ার পর থেকেই আলোচনায় আসে অ্যাপটি। এরপর এক্সের ব্লক ফিচার পরিমার্জনে অসন্তুষ্টি এবং চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ইলোন মাস্ক ও এক্সের প্রতি হতাশার কারণে ব্লুস্কাইয়ে ঝুঁকছেন ব্যবহারকারী। খবর এনগ্যাজেট