এক বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলবেনিয়া। শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে এ পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি। জনপ্রিয় ও আলোচিত ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং উসকে দিচ্ছে এমন উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহান্তে দেশটির মন্ত্রিসভা নিষিদ্ধ করে অ্যাপটি। গত বছর নভেম্বরে টিকটকে শুরু হওয়া বিবাদের জেরে এক শিশু আরেক শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে অ্যাপটি সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে আলবেনিয়ার সরকার। খবর দি ইনডিপেনডেন্ট
আলবেনিয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ টিকটক
এক বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলবেনিয়া।










