ব্যবহারকারীদের আবারো সুখবর দিল মেটা মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের প্লাটফর্ম ইনস্টাগ্রাম। সম্প্রতি নতুন আপডেটে রিল ডাউনলোডের ফিচার যোগ করেছে প্লাটফর্মটি। এখন থেকে পাবলিক অ্যাকাউন্টে পোস্ট করা রিল ডাউনলোড করে গ্যালারিতে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা। খবর গিজমোচায়না।
এক বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, পাবলিক অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করার অনুমতি দেয়া হলেও প্রাইভেট অ্যাকাউন্টের গোপনীয়তা যথারীতি বজায় থাকছে। ফলে কোন কনটেন্ট নির্মাতা যদি চান তার রিল কেউ ডাউনলোড করতে পারবে না, তাহলে সে সুবিধা পাবেন। তবে ভিউয়ার যদি অফলাইনেও দেখার সুযোগ না পান, সেক্ষেত্রে অ্যাপের মধ্যে রিলটি সেভ করে রাখা যাবে। পরবর্তী সময়ে সেখান থেকে দেখা যাবে।
প্রাথমিকভাবে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ইউজারদের জন্য এ ফিচার চালু করা হয়েছিল। তবে রিলস ডাউনলোডের সুবিধা এখন বিশ্বব্যাপী ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এর ফলে ফিচারটির একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটল।










