অপো কালারওএসহ্যাক ২০২৩-এর শীর্ষ তিন বিজয়ী টিমের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মালয়েশিয়ার টিম এন্ডটুএন্ড। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী টিমগুলোর নাম ঘোষণা করা হয়। সারা বিশ্ব থেকে ১০টি দল এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিষয়ে অপো সফটওয়্যার ইনোভেশন সেন্টারের জেনারেল ম্যানেজার নিকোল ঝ্যাং বলেন, ‘এ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য গ্লোবাল ডেভেলপারদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
২০২১ সাল থেকে অপো প্রতি বছর কালারওএস প্রতিযোগিতার আয়োজন করে আসছে। চলতি বছরের প্রতিযোগিতার থিম ছিল প্যান্টানাল সার্ভিস: এমপাওয়ারিং লাইভস উইথ ইন্টেলিজেন্স। এবারের প্রতিযোগিতাটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর গুরুত্ব দিয়ে তিনটি মূল বিষয়ের ওপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে: দৈনন্দিন জীবন, পরিবহন ও বিনোদন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কেটের জন্য একটি নতুন সার্ভিস ফরম্যাট গবেষণায় সহায়তা চালিয়ে যেতে, অংশগ্রহণকারীদের প্যান্টানাল প্লাটফর্মের মাধ্যমে দক্ষ হতে উৎসাহিত করা হয়েছে। যাতে এর মাধ্যমে তারা তিনটি পরিস্থিতির মধ্যে একটির জন্য স্মার্ট সার্ভিস তৈরি করতে পারে এবং পরিস্থিতি কল্পনা করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ফর্মের ডিজাইন তৈরি করতে পারে। —বিজ্ঞপ্তি










