চার দশকেরও বেশি সময় পর উইন্ডোজ নোটপ্যাডে একটি উল্লেখযোগ্য আপডেট এনেছে মাইক্রোসফট। নতুন আপডেটে উইন্ডোজ ইলেভেনের নোটপ্যাডে অটোকারেক্ট ও স্পেল চেক সুবিধা যুক্ত করা হয়েছে। এ সফটওয়্যার ভুল বানান চিহ্নিত করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের পরামর্শ দেয়। উইন্ডোজে প্রথম নোটপ্যাড যুক্ত হয় ১৯৮৩ সালে। খবর উইন্ডোজ সেন্ট্রাল