একটি মাত্র ক্লিকের মাধ্যমে ভিডিওর গতি বৃদ্ধির নতুন ফিচার নিয়ে কাজ করছে ইউটিউব। গ্রাহকরা যেখানে ইউটিউবের ভিডিওর ওপর লং প্রেস করে এর গতিকে দ্বিগুণ করতে পারবে। অনেক ব্যবহারকারী এটিকে বড় ধরনের অগ্রগতি বলেই মনে করছে। বর্তমান নিয়ম অনুযায়ী ইউটিউবে প্লেব্যাক স্পিড পরিবর্তন করতে চাইলে কয়েকটি ধাপ পার করতে হয়। টেক টাইমস