গ্রাহককে উন্নত রোমিং সেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের টেলিনেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন। এখন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই রোমিংসংশ্লিষ্ট সব সুবিধা নিতে পারবেন গ্রামীণফোনের গ্রাহক। এ উপলক্ষে সম্প্রতি বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে একটি অত্যাধুনিক সার্ভিস কিয়স্ক চালু করেছে প্রতিষ্ঠানটি। 

কিয়স্ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট আওলাদ হোসেন।

সার্ভিস কিয়স্কের উন্মোচন গ্রামীণফোনের কাস্টমার-ফার্স্ট কৌশলেরই অংশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি এ আন্তর্জাতিক রোমিং কিয়স্ক চালু করেছে যেনো গ্রাহক দেশের বাইরে যাওয়ার আগে শেষ মুহূর্তেও গ্রামীণফোনের সেবা গ্রহণ করতে পারেন, আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করতে পারবেন এবং আন্তর্জাতিক রোমিং সম্পর্কিত অন্য সেবাও গ্রহণ করতে পারবেন। 

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে আমাদের প্রথম নতুন সার্ভিস কিয়স্ক চালু করতে পেরে আমরা আনন্দিত। এটা আমাদের কাস্টমার-ফার্স্ট কৌশল গ্রহণের প্রতিশ্রুতিরই প্রতিফলন।