অ্যাপ স্টোরের জন্য গেম স্ট্রিমিং অ্যাপ চালু করেছে অ্যাপল। চলতি সপ্তাহে আইওএসে যুক্ত হবে স্ট্রিমিং অ্যাপ অ্যান্টস্ট্রিম। কাল্ট অব ম্যাক এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, আতারি কনসোলসহ ১ হাজার ৩০০-এর বেশি পুরনো রেট্রো গেম খেলার সুযোগ দেবে অ্যান্টস্ট্রিম। আইফোন ব্যবহারকারীরা অ্যাপ লাইব্রেরিতে গেম ব্রাউজ করতে পারবে। অ্যান্টস্ট্রিম ব্যবহারের জন্য মাসে ৫ ও বছরে ৪০ ডলার ব্যয় করতে হবে। তবে ব্যবহারকারীদের সুবিধার্থে মাসে ৪ ডলার ও বছরে ৩০ ডলারের সাশ্রয়ী প্যাকেজ চালু করা হতে পারে বলে জানা গেছে। এনগ্যাজেট